China Scholastic Competency Assessment (CSCA) কি , কেন ও কিভাবে ? [পর্ব – ১]

শেয়ার করুন

চীনে পড়াশোনা করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় একটি পরিবর্তন এসেছে। ২০২৬ ইনটেক থেকে স্নাতক(Bachelor) প্রোগ্রামে ভর্তি হতে হলে এখন একটি মানসম্মত পরীক্ষা দিতে হবে, চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (China Scholastic Competency Assessment – CSCA)। এটি চীনা বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোগে চালু হওয়া একটি নতুন একাডেমিক মূল্যায়ন ব্যবস্থা, যা নিশ্চিত করবে যে আবেদনকারীরা চীনের উচ্চশিক্ষা ব্যবস্থায় সফল হওয়ার মতো যোগ্যতা ও দক্ষতা অর্জন করেছেন।

CSCA কী?

এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তৈরি একটি স্ট্যান্ডার্ড একাডেমিক পরীক্ষা। মূলত গণিত, চীনা ভাষা, পদার্থবিজ্ঞান এবং রসায়নের মৌলিক প্রস্তুতি যাচাই করা হবে। পরীক্ষার স্কোর দেখে বিশ্ববিদ্যালয় বুঝতে পারবে আবেদনকারীর ভিত্তি কতটা শক্ত, এবং সে চীনে ব্যাচেলর লেভেলের পড়াশোনা সামলাতে পারবে কিনা।

CSCA কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে?

প্রথম গ্লোবাল CSCA পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর ২০২৫, এবং আবেদন গ্রহণ শুরু হবে নভেম্বর ২০২৫ থেকে। শুরুতে পরীক্ষা অনলাইনে (ঘরে বসে) হবে। অফলাইন কেন্দ্র স্থাপিত হবে ভিয়েতনাম ও থাইল্যান্ডে। পরবর্তী ধাপে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, কাজাখিস্তানসহ আরও কয়েকটি দেশে কেন্দ্র তৈরি হবে। লক্ষ্য হলো ২০২৮ সালের মধ্যে চীনের সব ব্যাচেলর আবেদনকারীদের জন্য পরীক্ষাটি বাধ্যতামূলক করা।

কোন কোন বিষয়ে পরীক্ষা হবে?

মূলত চারটি বিষয়ের উপর পরীক্ষাগুলো হবে তা হল Specialized Chinese, Mathematics, Physics, and Chemistry।

Specialized Chinese পরীক্ষা দুই ভাবে বিভক্ত। Humanities Chinese এবং Science Chinese, যারা Chinese Taught এ ব্যাচেলর প্রোগ্রাম করবে তারা তাদের Major অনুযায়ী Test নির্ধারণ করবে। যাদের HSK ৪ সার্টিফিকেটে আছে তাদের Chinese Taught প্রোগ্রামের জন্যে Specialized Chinese দিতে হবে না। আর যারা English Taught প্রোগ্রামে ব্যাচেলর করবে তাদের Specialized Chinese টেস্ট দিতে হবে না। Mathematics টেস্ট সকল Major এর স্টুডেন্টদের দিতে হবে।

এই পর্বে CSCA নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব:

১. পরীক্ষা কি আমাদের সেন্টারে গিয়ে দিতে হবে?

উত্তর: না, বাংলাদেশীদের জন্য ২০২৬ সালের মধ্যে অফলাইন সেন্টারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আস্তে আস্তে তা অফলাইন সেন্টারের দিকে নিয়ে যাওয়া হবে। এই বছর আপনারা নিজ ঘরে বসে দিতে পারবেন।

২. টেস্টে প্রশ্নের ধরণ ও সময়সীমা কেমন হবে?

উত্তর: ফান্ডামেন্টাল বিষয় যেমন গণিত, পদার্থ ও রসায়নে ৪৮টি MCQ থাকবে, যার জন্যে ৬০ মিনিট বরাদ্দ থাকবে। আর প্রফেশনাল চাইনিজে ৮০টি MCQ এর জন্যে ৮০ মিনিট বরাদ্দ থাকবে।

Image Source: CSCA Official Website

৩. CSCA কাদের জন্য?

উত্তর: যারা ২০২৬ সালে ব্যাচেলর প্রোগ্রামে আসবেন করবেন তারা যদি China Scholarship Council এর ৩০৬ টি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করেন তাহলে আপনার অবশ্যই CSCA স্কোর লাগবে। ৩০৬টি বিশ্ববিদ্যালয়ের লিস্ট পেতে ভিজিট করুন:

৪. CSCA ফি কত?

উত্তর: একটি বিষয়ে ৪৫০ CNY এবং এর অধিক হলে ৭০০ CNY

৫. CSCA তে মোট ৫টি বিষয়ের উপর টেস্ট নেওয়া হবে, আমি কোন কোন বিষয়ের উপর দিব?

উত্তর: [আসছে আগামী পর্বে]

৬. CSCA কখন অনুষ্ঠিত হবে?

উত্তর: প্রতিবছর জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও ডিসেম্বর মাসে নিয়মিত ৫ বার এই টেস্ট অনুষ্ঠিত হবে। এখানের মধ্যে এপ্রিল, জুন ও ডিসেম্বর হচ্ছে এশিয়া-পেসিফিক রিজিওন গুলোকে প্রধান্য দেওয়া হবে।

৭. টেস্ট দেওয়ার কত দিন পর রেজাল্ট পাবলিশ হবে?

উত্তর: প্রথমত এর নিদিষ্ট কোন তারিখ নেই এবং প্রতিটি টেস্টের রেজাল্ট পারলিশের দিন একই নাও হতে পারে। যারা অনলাইনে দিবেন তাদের রেজাল্ট সাধারণ ৭দিন সময় নিবে।

আপনাদের জন্যে CSCA অথরিটি ইতোমধ্যেই সিলেবাস, পরীক্ষার জন্যে দিকনির্দেশনা দিয়ে দিয়েছেন। খুব শীগ্রই Test Papers Materials ও Practice Test ও পেয়ে যাবেন। CSCA সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.csca.cn/about/examintro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Today

16

August 2025

Current Event

Upcoming Event

Let's contact to know more