HSC পরে ক্যারিয়ার সংকট? চীনে ডিপ্লোমা ও ব্যাচেলর হতে পারে টার্নিং পয়েন্ট

শেয়ার করুন

আসসালামু আলাইকুম।

প্রিয় HSC 2025 শিক্ষার্থীরা, বিগত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে অনেকেই প্রত্যাশিত গ্রেড পেয়েছেন, আবার অনেকের ফলাফল আশানুরূপ হয়নি। তবে এর কারণে হতাশ হওয়ার কোনো কারণ নেই।

এবার এইচএসসি ফলাফল আপনাদের অনেকের জন্য একটা গভীর আঘাত হয়েছে। লো GPA বা ফেলের খবর শুনে স্বপ্ন ভেঙে যাওয়ার মতো অনুভূতি হয়েছে, বিশেষ করে যখন পুনর্মূল্যায়নের পর ও সেই আশা না পূর্ণ হয়। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় GPA ৬.৫ থেকে ৯.০০ এর মতো কঠোর শর্তগুলো দেখে মনে হচ্ছে সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু শোনেন, এটি শেষ নয় এটি একটা নতুন শুরুর সুযোগ। আজ আমি আপনাদের চীনের উচ্চশিক্ষার বিষয়ে কিছু ধারনা দিবো, যেখানে লো GPA সত্ত্বেও আপনার স্বপ্ন পূরণের পথ খোলা আছে।

চীনের ডিপ্লোমা এবং ব্যাচেলর প্রোগ্রামগুলো শুধু সাশ্রয়ী নয়, বরং ব্যবহারিক দক্ষতা দিয়ে ক্যারিয়ার গড়ার সোনালী সুযোগ। বাংলাদেশের সীমাবদ্ধতার সাথে তুলনা করে দেখুন, চীন কীভাবে আপনাকে ফিরিয়ে দিতে পারে সেই আত্মবিশ্বাস যা HSC-এর ফলাফল কেড়ে নিয়েছে। চলুন, ধাপে ধাপে দেখি কেন চীন আপনার পরবর্তী গন্তব্য হওয়া উচিত।

প্রথমে, বাংলাদেশের বাস্তবতা এনালাইসিস করি এটি বোঝা দরকার যাতে চীনের সুবিধা আরও স্পষ্ট হয়। এখানে পাবলিক ইউনিভার্সিটির ভর্তির জন্য SSC এবং HSC এর সম্মিলিত GPA ৬.৫ – ৯.০০ দরকার, এবং সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর মতো কম্পিটিটিভ বিষয়ে A+ গ্রেড (যেমন ফিজিক্স বা কেমিস্ট্রিতে ৮০%+) অপরিহার্য। লো GPA (২.০০-৩.০০) হলে আপনি পরীক্ষায় বসতেই পারবেন না এবং অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটি যেমন IUB, BRAC বা NSU এর টিউশন ফি বছরে ৫ – ১০ লাখ টাকা, যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব। স্কলারশিপ? খুব কম, এবং সেগুলো প্রায়শই হাই GPA এর জন্য। ফলে, অনেক শিক্ষার্থী ড্রপ আউট হয়ে যান বা লো পেইং জব করে সময় নষ্ট করেন।

কিন্তু চীনে এই বাধাগুলো নেই অ্যাডমিশনের জন্য শুধু ১২ বছরের শিক্ষা (HSC সমতুল্য) এবং ৬০% মার্কস (GPA ৩.০০-এর সমান) চাই, এমনকি লো GPAএর ক্ষেত্রে ভোকেশনাল ডিপ্লোমা প্রোগ্রামে ঢোকা যায়। বয়স ১৮-২৫, এবং IELTS/TOEFL-এর  ক্ষেত্র বিশেষে দরকার নেই ইংরেজি মিডিয়াম কোর্স আছে। এখানে আপনার HSC ফলাফল শুধু একটা স্টেপিং স্টোন, বাধা নয়।

চীনের সবচেয়ে বড় আকর্ষণ হলো স্কলারশিপ এবং সাশ্রয়ী খরচ, যা বাংলাদেশের সাথে তুলনায় আকাশ পাতালের ফারাক। ২০২৬ সেশনের জন্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC) এখনই অ্যাপ্লিকেশন ওপেন, যা ফুল ফান্ডেড টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি, মাসিক স্টাইপেন্ড ১০০০-২৫০০ RMB ( ১ RMB= ১৭.৫ BDT), এবং ফ্রি মেডিকেল ইন্স্যুরেন্স।

BRI (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) এর অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্পেশাল কোটা, এবং লো GPA-এর জন্যও যোগ্যতা আছে যদি আপনার স্টাডি প্ল্যান শক্তিশালী হয়। ডিপ্লোমা প্রোগ্রামের টিউশন ছাড়া খরচ মাত্র ৪৫০০-৭০০০ RMB/বছর ( ১ RMB= ১৭.৫ BDT), যা বাংলাদেশের প্রাইভেট ইউনির ১/১০ অংশ।

লিভিং কস্ট(খাওয়া ও আনুষঙ্গিক) মাসিক ১০,০০০-২০,০০০ টাকা এটি প্রভিন্স ভেদে প্লাস মাইনাস হতে পারে, এবং স্কলারশিপ নিলে শূন্যর কোটায়। তুলনায়, বাংলাদেশে একটা গড় ইউনির খরচ ৩-৫ লাখ/বছর, স্কলারশিপ ছাড়া। চীনে ১০০% স্কলারশিপের সুযোগ আছে লো IELTS এর জন্যও,  এটি শুধু অর্থের সাশ্রয় নয়, বরং আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার স্বাধীনতা।

চীনের শিক্ষা ব্যবস্থা কেন তোমার জন্য পারফেক্ট ম্যাচ?

তোমার যদি HSC-তে লো GPA হয়ে থাকে, তাহলে বাংলাদেশে শুধু বইয়ের পড়া আর পরীক্ষার চাপে আরও হতাশ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু চীনে ঠিক উল্টো ছবি। এখানে ডিপ্লোমা প্রোগ্রামটা তিন বছরের প্রথম বছরটা শুধু চাইনিজ ভাষা শিখিয়ে দেয় যাতে পরে কোনো সমস্যা না হয়, বাকি দুই বছর পুরোপুরি হাতে কলমে কাজ, ল্যাব, ওয়ার্কশপ আর বড় বড় কোম্পানিতে রিয়েল ইন্টার্নশিপ। চাইলে তারপর আরও দুই বছর পড়ে ৩+২ মডেলে সরাসরি ব্যাচেলর ডিগ্রি নিয়ে নিতে পারো, যেটা পুরো দুনিয়ায় স্বীকৃত।

তুমি যে সাবজেক্টই পড়ো না কেন সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, অ্যানিমেশন, ইন্টারন্যাশনাল বিজনেস কিংবা নার্সিং বাংলাদেশে ফিরেই চাকরির লাইন লেগে যায়, কারণ এগুলোই এখন আমাদের দেশের সবচেয়ে বেশি চাহিদা। Nanjing Tech, Zhejiang Sci-Tech, Yiwu Industrial & Commercial College-এর মতো কলেজগুলোর ল্যাব-ইকুইপমেন্ট দেখলে চোখ কপালে উঠে যায় বাংলাদেশের বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিতেও এমন সুবিধা নেই, আর এদের অনেকগুলোই QS Asia র‍্যাঙ্কিংয়ে টপ শতের মধ্যে।

বাংলাদেশে আমরা মুখস্থ করে A+ নিই কিন্তু আসলে কাজ শিখি না। চীনে ঠিক উল্টো এখানে তোমার হাতে কতটা কাজ আসে, সেটাই দেখে। তাই লো GPA নিয়ে এসেও অনেকে এখানে টপার হয়ে যায়। বাংলাদেশে ব্যাচেলর পাস করার পর ৫৫-৬০% ছেলেমেয়ে এক-দুই বছর বেকার থাকে, কিন্তু চীনে পড়া বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের ৮০-৯০% গ্র্যাজুয়েশনের ছয় মাসের মধ্যেই চাকরি পেয়ে যায় হয় চীনের কোম্পানিতে, নয়তো বাংলাদেশে BRI প্রজেক্ট, চাইনিজ ফ্যাক্টরি কিংবা গার্মেন্টস টেক্সটাইলে।

এখানে ইতিমধ্যে বিশ হাজারের বেশি বাংলাদেশি পড়ছে, তাই তুমি কখনো একা থাকবে না। Facebook, WeChat, QQ, গ্রুপে সিনিয়র ভাই-আপুরা সবসময় হেল্প করে। সংক্ষেপে বলতে গেলে, বাংলাদেশে Low GPA মানে অনেক সময় “GAME OVER” মনে হয়, কিন্তু চীনে Low GPA মানে “নতুন গেম শুরু” কারণ এখানে তোমার আসল স্কিল আর মনোযোগই কথা বলে, সার্টিফিকেটের নম্বর নয়। যদি তুমি সত্যিই কিছু করতে চাও আর দ্রুত স্বাবলম্বী হতে চাও, তাহলে চীন এখন তোমার জন্য সবচেয়ে বাস্তবসম্মত আর শক্তিশালী পথ।

এখানে ২০,০০০+ বাংলাদেশি শিক্ষার্থী পড়ছেন, এবং BRI এর কারণে চাকরির সুযোগ (চীনে বা বাংলাদেশে BRI প্রোজেক্টে) বেশি। তুলনায়, বাংলাদেশে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের পর ৬০% শিক্ষার্থী চাকরি খুঁজে পান না, কিন্তু চীনের ডিপ্লোমা হোল্ডাররা ৮০%+ রেটে প্লেসমেন্ট পান। এটি আপনার স্বপ্নকে শুধু রক্ষা করে না, বাড়িয়ে তোলে।চীনে পড়তে আসা বাংলাদেশি স্টুডেন্টদের সফলতার গল্প ভারিভুরি।

কীভাবে শুরু করবেন?
প্রথম স্টেপ হল মাইন্ডসেট বিল্ডিং। এর জন্য প্রয়োজন প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ। সেক্ষেত্রে বিনামূল্যে YSGC আপনাকে দিচ্ছে তথ্য ও পরামর্শ সহযোগীতা। YSGC এর ১:১ কাউন্সিলিং সেশন বুক করতে ভিজিট করুন: Book Your Free Counseling Session

এরপর আপনার পরিকল্পনা অনুযায়ী ডকুমেন্টস সমূহ প্রস্তুত করুন এবং সময়সীমা অনুযায়ী নিজের প্রয়োজনীয় স্কিল ও সার্টিফিকেশনগুলো সংগ্রহ করার কাজে নেমে পড়ুন। Undergraduate & Diploma প্রোগ্রামের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তা জানতে নিচের লিংকে ভিজিট করুন :

ডকুমেন্টস প্রস্তুত হলে এইবার এপ্লাইয়ের জন্যে নেমে পড়ুন। যদি আপনি CSC সহ অনান্য স্কলারশিপের জন্যে আবেদন করতে চান তাহলে CSC পোর্টাল www.csc.edu.cn/studyinchina বা campuschina.org-এ রেজিস্টার করুন।

আমাদের পরামর্শ থাকবে আমি নিজে চেষ্টা করুন যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে YSGC এর সাপোর্টে নক করুন। আমাদের WhatsApp সাপোর্ট: 01875387619

টিপস
💡 ডেডলাইনের বিষয়টি অব্যশই মাথায় রাখবেন। যারা ২০২৬ ইনটেকের জন্য আবেদন করছেন তারা ডিসেম্বর ২০২৫ এর মধ্যে সমস্ত ডকুমেন্টস রেডি করে ফেলবেন। কারণ চায়নার বেশির ভাগ ইন্সটিটিউশন Early Bird Registration মেথডকে ফলো করে।

💡 আপনার যদি GPA লো হয় তাহলে স্ট্রং একটি SOP লিখুন এবং নিজের প্রেজেন্টেশন ও যে বিষয়ে আপনি দক্ষ সেটিকে আরও মজবুত করুন।

শেষ কথা, HSC-এর ফলাফল আপনার গল্পের শেষ নয় এটি একটা টার্নিং পয়েন্ট। বাংলাদেশে সুযোগ সীমিত হলেও, চীন আপনাকে খোলা আকাশ দেয়: সাশ্রয়  শিক্ষা, ফুল স্কলারশিপ, এবং গ্লোবাল ক্যারিয়ার। আপনার মতো হাজারো শিক্ষার্থী এই পথে সফল হয়েছে, এবং আপনিও পারবেন। হতাশা ছেড়ে দিন, এখন অ্যাপ্লাই করুন আপনার স্বপ্ন চীনে অপেক্ষা করছে। কোনো প্রশ্ন? আমাকে বলুন, আমি আপনার সাথে আছি।

শুভকামনা!

Writer: Ahmed Nohan, Jiangsu, China

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Today

16

August 2025

Current Event

Upcoming Event

Let's contact to know more