চীনে উচ্চশিক্ষা ও Work-Study Visa; সুযোগ, সীমাবদ্ধতা ও সঠিক পদ্ধতি

শেয়ার করুন

চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পূর্ণকালীন Study Visa (X1/X2) নিয়ে আসে। এই ভিসার মূল উদ্দেশ্য হলো পড়াশোনা, তাই সাধারণভাবে পার্ট-টাইম/ফুল টাইম কাজ করা অনুমোদিত নয়, নির্দিষ্ট শর্তে Part-time Job ও Internship এর অনুমতি পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের International Office ও স্থানীয় Exit & Entry Bureau থেকে লিখিত অনুমোদন নিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বা অনুমোদিত প্রতিষ্ঠানে পার্ট-টাইম কাজ করতে পারে – যেমন লাইব্রেরি, টিউটরিং বা প্রশাসনিক সহায়তা, যেটাকে Work Study ভিসা বলা হয়। অধ্যনরত বিশ্ববিদ্যালয়ের International Office এ কাজ করার ক্ষেত্রে সাধারণত Exit & Entry Bureau এর কোন অনুমতি প্রয়োজন হয় না।

এছাড়া চীনা বিশ্ববিদ্যালয়গুলো এখন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপে অংশ নিতে উৎসাহিত করে, বিশেষ করে যারা International Trade, Economics, Management, Computer Science ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করছে। এই ইন্টার্নশিপ অবশ্যই শিক্ষার্থীর বিষয়ভিত্তিক হতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়।

পড়াশোনা শেষে শিক্ষার্থীরা চাইলে Work Permit (Z Visa) নিয়ে চীনে বৈধভাবে চাকরি করতে পারে, তবে এজন্য তাদের স্থানীয় কোম্পানির চাকরির অফার, স্নাতক সনদ এবং নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়।

অন্যদিকে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি অনলাইনে ফ্রিল্যান্সিং বা ব্যবসার  মাধ্যমে বৈধ আয়ের সুযোগ নেয়, যতক্ষণ পর্যন্ত তা চীনা স্থানীয় চাকরি বা কর ফাঁকির আওতায় না পড়ে।

সব মিলিয়ে, চীনে পড়াশোনার পাশাপাশি কাজ বা ব্যবসা করা সম্ভব, তবে তা অবশ্যই নিয়ম মেনে, বিশ্ববিদ্যালয় ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতির ভিত্তিতে করতে হয়, এটাই নিরাপদ ও দায়িত্বশীল শিক্ষার্থীর পথ। তবে আমাদের পরামর্শ থাকবে বিশ্ববিদ্যালয়ের এই সময়টুকু জ্ঞান অর্জনে সময় অতিবাহিত করো।

এই সংক্রান্ত আর কোন প্রশ্ন থাকলে আমাদের সরাসরি প্রশ্ন করতে পারো আমাদের Facebook PageFacebook Community তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Today

16

August 2025

Current Event

Upcoming Event

Let's contact to know more