স্টাডি গ্যাপ থাকলে চীনে পড়তে যাওয়া যায় কিনা?

শেয়ার করুন

এই প্রশ্নটা অনেকের মাথায় আসে, আর সত্যি কথা হলো এটা কোনো বড় বাধা নয়। চীনের কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা মন্ত্রণালয়েরই গ্যাপ নিষিদ্ধ করার কঠোর নিয়ম নেই তারা তোমার এখনকার গ্রেড, HSK বা IELTS স্কোর, স্বাস্থ্য আর ফান্ডিং দেখে।

১-২ বছরের গ্যাপ হলে সাধারণত কোন ইউনিভার্সিটি কিছু বলে না, শুধু এক লাইনে লিখে দিলেই হয়। ৩-৪ বছর হলে টপ ইউনিভার্সিটিগুলো একটু বেশি খুঁটিয়ে দেখে, কিন্তু গ্রেড ভালো আর ভাষা ঠিক থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই ভর্তি হয়ে যায়। আর ৫ বছরের বেশি হলে চাকরি, অনলাইন কোর্স বা পরিবারের কাজের স্পষ্ট ব্যাখ্যা দিলে কাজ হয়।

ভিসার জন্য JW202 ফর্ম আর ব্যাংকে পর্যাপ্ত টাকা দেখালেই X1 হয়ে যায়, গ্যাপ নিয়ে কোনো প্রশ্ন করে না। আবেদনের আগে ইউনিভার্সিটিতে ইমেইল করে নাও, প্রমাণ হিসেবে পে-স্লিপ বা কোর্স সার্টিফিকেট রাখো, আর পার্সোনাল স্টেটমেন্টে সংক্ষেপে বলো কী শিখেছ আর কীভাবে এটা তোমার পড়ায় সাহায্য করবে, এই সহজ পদ্ধতিতে গ্যাপ তোমার পক্ষে কাজ করবে। অনেক শিক্ষার্থীই গ্যাপ নিয়ে সফলভাবে ভর্তি হয়েছে। তাই সঠিক ও তথ্য নির্ভর ব্যাখ্যা রেখে আবেদন করো, সুযোগ হাতছাড়া করো না।

স্টাডি গ্যাপ নিয়ে আর কোন প্রশ্ন থাকলে আমাদের সরাসরি প্রশ্ন করতে পারো আমাদের Facebook PageFacebook Community তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Today

16

August 2025

Current Event

Upcoming Event

Let's contact to know more