কাগজে স্বপ্ন, বাস্তবে ফাঁদ: ভুল কাউন্সেলিং কীভাবে শত শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করে

শেয়ার করুন

বাংলাদেশের স্টুডেন্ট কাউন্সেলিং সেক্টরটি আজ এক ধরনের “মেড ইন ব্লাইন্ড স্পট” অবস্থায় দাঁড়িয়ে আছে। বেশিরভাগ এজেন্সি স্টুডেন্টদের জন্য দক্ষ ক্যারিয়ার কাউন্সেলর না বসিয়ে, বসিয়েছে দক্ষ সেলস রিপ্রেজেন্টেটিভ। লক্ষ্য স্টুডেন্ট পেলেই তাকে যেভাবেই হোক বিদেশে পাঠিয়ে দেওয়া। তাদের পুরো যোগাযোগ প্রক্রিয়া তৈরি করা প্রলোভন, তাড়াহুড়ো, ভয়ের ধারণা এবং “এটাই শেষ সুযোগ” ধরনের মনস্তাত্ত্বিক চাপের উপর। প্রশ্ন হলো, সত্যিই কি এটি তাদের দায়িত্ব? আপনার ক্যারিয়ার কি সেলস মেট্রিকের অংশ হওয়া উচিত?

আমাদের গত চার বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি ১:১ কাউন্সেলিংয়ে আসা স্টুডেন্টদের প্রায় ৪০%–৫০% শিক্ষার্থীকে স্পষ্টভাবে “না” বলতে হয়েছে। কারণ ছিল প্রস্তুতির ঘাটতি, প্রোফাইল গ্যাপ, ভুল প্রত্যাশা, অথবা ভুল মানসিকতা। কিন্তু অধিকাংশ এজেন্সি এই কথাগুলো বলতেই চায় না। কারণ “না” বললে কমিশন আসে না, ফাইল ওপেনিং ফি আসে না। ফলে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ ভুল পথে চলে যায়, আর তারা নিজেরা বুঝতেই পারে না কোথায় ভুল সিদ্ধান্ত নিল। সত্যিকারের কাউন্সেলিং হলো কঠিন সত্য শুনিয়ে দেওয়া যা অনেক এজেন্সি এড়িয়ে যায়।

এই সেক্টরের ডার্ক সাইড এতটাই গভীর যে এখানে বছরের পর বছর ধরে চলা ভুল ধারণা, অপেশাদার এপ্রোচ এবং ব্যবসা-কেন্দ্রিক মানসিকতা শত শত মেধাবী শিক্ষার্থীর জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। “সব ঠিক হয়ে যাবে”, “ভিসা পাওয়া সহজ”, “ফান্ডিং লাগবে না” এসব কথার পেছনে লুকিয়ে থাকে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে (social proof, fear of missing out, authority effect) ব্যবহার করার কৌশল। ফলাফল অনেকেই কয়েক বছর পড়াশোনা শেষে হতাশ হয়ে দেশে ফিরে আসে, কিংবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

২০২১ সাল থেকে আমরা পুরো সেক্টরের cause and effect নিয়ে গভীরভাবে গবেষণা করেছি স্টুডেন্টরা কোথায় ভুল করে, সিদ্ধান্ত কোন পর্যায়ে ভেঙে পড়ে, কোন তথ্য না জানার কারণে আবেদন ব্যর্থ হয়, আর কোন ভুল কারণে পরবর্তী জীবনে মানসিক চাপ তৈরি হয়। সেই গবেষণার ফলেই আমরা কিছু গাইডলাইন ও কার্যকর মডেল তৈরি করেছি যা ফলো করলে শিক্ষার্থী তার ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো আরও স্ট্র্যাটেজিকভাবে নিতে পারবে।

সত্যিকারের কাউন্সেলিং কী?

এটা কখনোই “কোন দেশ ভালো?” বা “কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেবেন?” – এই প্রশ্নের উত্তর নয়। একজন প্রকৃত কাউন্সেলর

➤ আপনার মনস্তাত্ত্বিক বায়াসগুলো চিহ্নিত করে,

➤ আপনার একাডেমিক শক্তি–দুর্বলতা বিশ্লেষণ করে,

➤ আর্থিকভাবে স্থিতিশীল পথ বেছে নিতে সাহায্য করে,,

➤ স্কলারশিপ পলিসি, ভাষার দক্ষতা, রুট ম্যাপ সবকিছু স্পষ্ট করে,

➤ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে প্রয়োজন, সেখানে “না” বলতে শেখায়,

কারণ সত্যিকারের কাউন্সেলিংয়ের প্রথম উদ্দেশ্য হলো আপনাকে সত্য জানানো, আপনাকে সেফ রাখা, এবং আপনাকে এমন সিদ্ধান্তে পৌঁছে দেওয়া যা আপনার ভবিষ্যতের জন্য সত্যিই উপকারী।

দুঃখজনকভাবে, বাংলাদেশে এখনও অনেক শিক্ষার্থী এজেন্সির কথায় প্রভাবিত হয়ে কোনো ফ্যাক্টস বা ব্যাকআপ ছাড়াই আবেদন করছে। eligibility যাচাই, ফাইন্যান্সিয়াল ফ্লো, স্কলারশিপ রুল, ল্যাঙ্গুয়েজ রেকোয়ারমেন্ট, পোস্ট-স্টাডি অপশন কোনো কিছুই আলোচনা করা হয় না। এতে শিক্ষার্থী মানসিকভাবেও বিপর্যস্ত হয়, আর্থিকভাবেও ঝুঁকিতে পড়ে।

এই বাস্তবতা বদলাতে আমরা আমাদের পক্ষ থেকে ১:১ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন চালু করছি বিশেষ করে যারা ২০২৬ সালের মার্চ ও সেপ্টেম্বর ইনটেকে চায়নার ইউনিভার্সিটিতে আবেদন করতে চায়। এখানে কোনো প্রলোভন নেই, নেই “last seat” এর নাটক। আছে বাস্তব চিত্র, প্রস্তুতির ম্যাপ, eligibility চেক, আর্থিক সক্ষমতা পর্যালোচনা সবকিছু তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে।

কারণ বিদেশে পড়া আজকাল শুধুই ট্রেন্ড নয় এটা আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ: সময়, অর্থ এবং ভবিষ্যৎ। ভুল সিদ্ধান্ত শুধু ক্ষতি নয়, আপনার স্বপ্নকে ভেঙে দিতে পারে। তাই সিদ্ধান্ত নিন তথ্যভিত্তিক, গবেষণাভিত্তিক এবং সত্যিকারের কাউন্সেলিংয়ের মাধ্যমে।

📌 ফ্রি ১:১ কাউন্সেলিং সেশন বুক করতে ফরমটি পূরণ করুন: https://mohammedmirajul.notion.site/235e46abb93280ebbafddc5fe3b3b8af?pvs=21

আপনি যদি পোস্টটির গুরুত্ব উপলব্ধি করেন, অনুরোধ থাকবে এটি শেয়ার করার। আপনার একটি শেয়ার হয়তো কারো ভুল সিদ্ধান্তকে থামিয়ে দিতে পারে এবং তাকে তার ভবিষ্যতের জন্য সঠিক দিক বেছে নিতে সাহায্য করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Today

16

August 2025

Current Event

Upcoming Event

Let's contact to know more