YSGC - Blog Thumbnail (2)

তোমার স্বপ্নপূরণের যাত্রা শুরু হোক এখানেই!

শেয়ার করুন

হয়তো তুমি এখনো ভাবছো “আমি কি চীনে পড়তে যাওয়ার মতো যথেষ্ট ভালো?” 

কিংবা “ওদের পরিবেশে খাপ খাওয়াতে পারব তো?” এই প্রশ্নগুলো একদম স্বাভাবিক। 

কিন্তু জানো? চীনে উচ্চশিক্ষা শুধুমাত্র মেধাবী বা ধনী শিক্ষার্থীদের জন্য নয় এটি তাদের জন্য, যারা স্বপ্ন দেখতে সাহস করে, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়।

চীনে পড়াশোনা তোমার জন্যই, যদি তুমি ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখো। যদি তোমার মনে থাকে নতুন কিছুর প্রতি তৃষ্ণা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, গ্রিন এনার্জি, কিংবা ডিজিটাল ইকোনমি; তাহলে তুমি ঠিক জায়গাতেই ভাবছো। চীন এখন উদ্ভাবন ও প্রযুক্তির গ্লোবাল সেন্টার। এখানে পড়াশোনা মানে শুধু বই নয়, বরং ভবিষ্যতের গতিপথ চোখের সামনে দেখা, শেখা এবং অংশ নেওয়া।

তুমি যদি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করতে চাও, তাহলে চীনে আসা তোমার জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে। এখানকার ক্যাম্পাসে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ থেকে শিক্ষার্থী আসে। এক সেমিস্টারেই তুমি এমন বন্ধু পাবে যারা সারাজীবনের সঙ্গী হয়ে যাবে, আর এমন সংযোগ তৈরি করবে যা তোমার ক্যারিয়ারকে ছড়িয়ে দেবে পুরো পৃথিবীজুড়ে এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত।

আর যদি তুমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসো  তবে চীন তোমার জায়গা। নতুন ভাষা, নতুন খাবার, নতুন সংস্কৃতি প্রথমে হয়তো একটু ভয় লাগবে, কিন্তু এখানেই তোমার বিকাশের শুরু। কারণ growth কখনোই comfort zone-এর ভেতর হয় না। চীনে প্রতিটি দিন তোমাকে শেখাবে নতুন কিছু  ধৈর্য, মানিয়ে নেওয়া, আর নিজের অজানা শক্তি খুঁজে বের করা।

তুমি যদি কম খরচে মানসম্মত শিক্ষা চাও, তাহলে চীনের সমকক্ষ আর কিছু নেই। সরকারি ও বিশ্ববিদ্যালয় বৃত্তি (scholarship) সুযোগ এত বেশি যে, প্রতি বছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী টিউশন ফি ছাড়াই বা আংশিক বৃত্তি নিয়ে পড়ছে। তোমার একাডেমিক রেকর্ড মাঝারি হলেও, যদি তুমি সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় হও বা নিজের গল্পটা সত্যিকারের করে তুলতে পারো, সুযোগটা তোমারও হতে পারে।

আর যদি মনে হয় “আমি তো সাধারণ পরিবার থেকে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ডও তেমন শক্ত নয়” তাহলে শোনো, চীন তাদের জন্যই দরজা খুলে দিয়েছে যারা নিজের গল্পটা নতুন করে লিখতে চায়। একজন রিয়াদ নামে ছেলেকে চিনি, বাংলাদেশ থেকে। তার HSC রেজাল্ট মাঝারি, আত্মবিশ্বাস কম। একদিন সাহস করে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে। সে পেয়ে যায় পার্শিয়াল স্কলারশিপ। আজ সে Zhejiang University তে AI নিয়ে পড়ছে, আর internship করছে একটি বড় চায়নিজ টেক কোম্পানিতে। রিয়াদ তার গল্প বদলে ফেলেছে, এমন হাজারো সফলতার গল্প আছে যারা শুধু নিজের কম্পোর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু শুরু করেছে  আর পরের গল্পটা হতে পারে তোমার। সাহস করে এগিয়ে যাও নিজেকে, হাজার প্রশ্ন করো, সকল প্রশ্নের উত্তর ও নিজে খুজে বের করো, এভাবে চলতে চলতে একদিন তুমিও একটি লিখার উপলক্ষ হয়ে উঠবে, ইনশাআল্লাহ।

এই সংক্রান্ত আর কোন প্রশ্ন থাকলে আমাদের সরাসরি প্রশ্ন করতে পারো আমাদের Facebook PageFacebook Community তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Today

16

August 2025

Current Event

Upcoming Event

Let's contact to know more